সহকারী-প্রধান উপদেষ্টা বাণী
আলহামদুলিল্লাহ। দ্বীনি শিক্ষা, আদর্শ চরিত্র গঠন এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম হলো একটি আদর্শ মাদ্রাসা। আমাদের প্রত্যাশা, এই প্রতিষ্ঠান কুরআন-সুন্নাহর আলোকে যোগ্য আলেম, আদর্শবান মানুষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আমি প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন, এর কার্যক্রমে বরকত দান করুন এবং সকলকে দ্বীনের খেদমত করার তাওফীক দান করুন।
— এম এ মশিউর রহমান
সহকারী-প্রধানউপদেষ্টা
