
প্রধান উপদেষ্টার বাণী
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আলহামদুলিল্লাহ, ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহ । দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক মহান ব্রত নিয়ে জামেয়া তাহেরিয়া সিরাজিয়া সুন্নিয়া মাদ্রাসা তার পথচলা অব্যাহত রেখেছে । বর্তমান যুগ যেমন জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের যুগ, তেমনি নৈতিক ও আদর্শিক অবক্ষয়েরও যুগ । এই চ্যালেন্জিং সময়ে আমাদের সন্তানদের কেবল আধুনিক শিক্ষায় শিক্ষিত করাই যথেষ্ঠ নয়, বরং তাদেরকে খাঁটি ঈমানদার, চরিএবান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সবচেয়ে বেশি প্রয়োজন ।
আমাদের মূল লক্ষ্য হলো- পবিএ কুরআন ও সুন্নাহর সঠিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক চরিএ গঠন করা, যাতে তারা দুনিয়া ও আখিরাতে সফলকাম হতে পারে । একই সাথে তারা যেন সমসাময়িক যুগের সাথে তাল মিলিয়ে চলার মতো যোগ্যতা অর্জন করতে পারে, সেদিকেও আমরা বিশেষ নজর রাখছি ।
আমরা বিশ্বাস করি, একটি আদর্শ সমাজ গঠনে দ্বীনি শিক্ষার বিকল্প নেই । আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন এবং এই প্রতিষ্ঠানকে দ্বীনের একটি মজবুত দুর্গ হিসেবে কবুল করুন । আমিন ।
