বিসমিল্লাহির রাহমানির রাহিম
আলহামদুলিল্লাহ, ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহ, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন । দ্বীনি ও আধুনিক শিক্ষার এক অনন্য সমন্বয়স্থল জামেয়া তাহেরিয়া সিরাজিয়া সুন্নিয়া মাদ্রাসা-এর সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি । একটি আদর্শ ও নৈতিকতাসম্পনন্ন সমাজ বিনির্মাণে সঠিক দ্বীনি শিক্ষার বিকল্প নেই । আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের সঠিক আদর্শের ওপর ভিত্তি করে সুনাগরিক এবং যোগ্য আলেম সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । বর্তমান যুগের চ্যালেন্জ মোকাবিলায় আমাদের শিক্ষার্থীদের একদিকে যেমন কোরআন-সুন্নাহর গভীর জ্ঞানে আলোকিত করা হচ্ছে, অন্যদিকে সমসাময়িক ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চলছে ।
আমাদের লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান নয়, বরং শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং সুন্নাহ ভিত্তিক আদর্শের বিকাশ ঘটানো । আমি মাদ্রাসার সন্মানিত শিক্ষকবৃন্দকে তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই ।
মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থ না করি, তিনি যেন এই মাদ্রাসাকে দ্বীনের একটি মজবুত দুর্গ হিসেবে কবুল করেন এবং আমাদের সকল প্রচেষ্টা কবুল করেন । আমিন ।
