জামেয়া তাহেরিয়া সিরাজিয়া সুন্নিয়া প্রতিষ্ঠানটি একটি আধুনিক, যুগোপযোগী ও ব্যতিক্রমধর্মী দ্বীনি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান । আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ সনাতন ও গতানুগতিক ধারার বাইরে গিয়ে ইলমে দ্বীনের প্রকৃত আলো ছড়িয়ে দেওয়াই এই জামেয়ার মূল অঙ্গীকার । আমরা সনদসর্বস্ব শিক্ষার পরিবর্তে মেহনত, শুদ্ধ জ্ঞান এবং আত্নশুদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করি । সূচনালগ্ন থেকেই এই প্রতিষ্ঠান কুরআন-সুন্নাহর সুমহান আদর্শ, সঠিক তা’লীম-তারবিয়ত এবং ‘আহলে সুন্নাহ ওয়াল জামাত’- এর বিশুদ্ধ আকিদা-বিশ্বাসের প্রচার-প্রসারসহ ইসলামের সঠিক ইতিহাস, ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধ সংরক্ষণে নিরলসভাবে নিয়োজিত রয়েছে, আলহামদুলিল্লাহ।
আমাদের বিশেষ শিক্ষাক্রম ও যুগান্তকারী কোর্সসমূহঃ দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং ইলমে দ্বীনের যোগ্য খিদমতগার তৈরি করতে মাদ্রাসা কর্তৃপক্ষ বিশেষ গবেষণালব্ধ ও সৃজনশীল দুটি কোর্স পরিচালনা করছে: ১. ‘এসো সহজ ও সৃজনশীল উপায়ে ইবারত শিখি’ কোর্স (আরবি কিতাব অনুধাবন ও দক্ষতা অর্জন) । কাদের জন্যঃ যারা ফাজিল, কামিল, কিংবা দাওরায়ে হাদীস সম্পন্ন করার পরও সঠিক পদ্ধতির অভাবে অথবা অবহেলার কারণে মূল আরবি কিতাব বা ‘ইবারত’ সাবলীলভাবে পড়তে ও নিখুঁত অর্থ বুঝতে সমস্যার সন্মুখীন হন এবং যারা দাখিল, আলিম, ফাজিল কিংবা কামিল পড়তেছেন কিন্তু ইবারত পড়তে পারেন না তাদের জন্য এই কোর্সটি বিশেষ ও সেরা একটি কোর্স।
উদ্দেশ্যঃ জটিল নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে সম্পূর্ণ আধুনিক ও সৃজনশীল উপায়ে আরবি ইবারত পড়ার নিখুঁত যোগ্যতা ও আত্নবিশ্বাস তৈরি করা । শিক্ষার্থীরা যেন নিজেরা যেকোন আরবি কিতাব নির্ভুলভাবে বুঝতে পারেন এবং তার অর্থ ও উদ্দেশ্য নিখুঁতভাবে মানুষের নিকট পৌছিয়ে ইসলামের বহুমুখী খিদমতে আত্ননিয়োগ করার তাওফিক লাভ করেন । ২. চার বছর মেয়াদি বিশেষ ‘মাওলানা’ কোর্স । কাদের জন্যঃ যারা নানা রকম ব্যস্ততা বা জীবনের ভিন্ন স্রোতের কারণে প্রাতিষ্ঠানিকভাবে আলেম হওয়ার সুযোগ পাননি, কিন্তু হৃদয়ে কুরআন-হাদীস সরাসরি বোঝার তীব্র আকুলতা লালন করেন । উদ্দেশ্যঃ কর্মজীবী ও সাধারণ শিক্ষায় শিক্ষিত দ্বীনপ্রাণ মানুষদের জন্য সহজ ও সুবিন্যস্ত সিলেবাসের মাধ্যমে কুরআন ও হাদীসের মূল বাণীগুলো সরাসরি বোঝার যোগ্যতা তৈরি করা।
বৈশিষ্ট্যঃ সাবলীল পদ্ধতিতে মৌলিক আরবি ভাষা, আকাঈদ, ফিকহ এবং কুরআন-হাদীসের প্রায়োগিক জ্ঞান শিক্ষা দেওয়া হয়, যা একজন মানুষকে ইসলামের সঠিক পথে পরিচালিত করতে পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করে । আমাদের অঙ্গীকার ও মানদন্ডঃ জামেয়া তাহেরিয়া সিরাজিয়া সুন্নিয়া মাদ্রাসা কেবল একটি প্রতিষ্ঠান নয় বরং এটি দ্বীনি পুনর্জাগরণের একটি সক্রিয় কেন্দ্র । আমাদের শিক্ষার মান ও পরিবেশ অত্যন্ত চমৎকার এবং সুনিয়ন্ত্রিত । এখানে মুখস্তবিদ্যার চেয়ে অনুধাবন এবং প্রাতিষ্ঠানিক যোগ্যতার চেয়ে চারিত্রিক ও আমলি উৎকর্ষকে প্রাধান্য দেওয়া হয় । সঠিক আকিদা ও আমলের সমন্বয়ে প্রতিটি শিক্ষার্থীকে এক একজন মুখলিস দাঈ এবং সমাজের পথপ্রদর্শক হিসেবে গড়ে তোলাই আমাদের একমাএ দৃঢ় সংকল্প।
পরিশেষে বলবো, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যত বড়ই হোক না কেন, কেউই ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির উর্ধ্বে নয়। কিন্তু আমরা যদি আমাদের ভুলগুলো একপাশে রেখে মেহনত-মুজাহাদা ও পরিশ্রমের সর্বোচ্চটুকু আপনাদের জন্য ব্যয় করে থাকি, আর আপনারাও যদি পুরোটা সময় ধরে ধারাবাহিকভাবে আমাদের সাথে লেগে থাকেন, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিকভাবে বুঝার ও আমল করার তৌফিক দান করুন, আমীন।
